রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

শিশুর ওজন বাড়ানোর জন্য প্রয়োজনীয় খাবার
Share on

১৩-০৫-২০২০

শিশুর ওজন বাড়ানোর জন্য প্রয়োজনীয় খাবার

দুধ: শিশুদের ওজন বৃদ্ধিতে দুধ একটি আদর্শ খাবার। এক বছর থেকে শুরু করে বড় বাচ্চাদের গরুর দুধ দিতে পারেন।

ডিম: প্রোটিনের উৎস হিসেবে ডিমের কথা আমরা সবাই জানি। প্রতি ১০০ গ্রাম ডিমে প্রায় ১৪ গ্রাম প্রোটিন থাকে। আর ‍শিশুর ওজন বৃদ্ধিতে প্রোটিনের ভূমিকা অপরিসীম।

মাখন: মাখন স্বাস্থ্যকর ফ্যাটের অন্যতম উৎস। বড়দের মাখন খাওয়ার কিছুটা সাবধান থাকলেও শিশুদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। ওজন বৃদ্ধির জন্য শিশুর প্রতিদিনের খাদ্য তালিকায় মাখন রাখুন।

মিষ্টি আলু: মিষ্টি আলু শিশুকে ছয় মাস বয়সের পর থেকে দিতে পারেন। পটাসিয়াম ,ম্যাগনেসিয়াম , ভিটামিনে সমৃদ্ধ এই খাবারটি দ্রুত ‍শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে।

কলা: কলায় প্রচুর পরিমাণে ফাইবার পটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি ৬ রয়েছে। যা শিশুর শরীরের ওজন বৃদ্ধিতে সাহায্য করে।

মুরগির মাংস: প্রোটিনের অন্যতম একটি উৎস হলো মুরগির মাংস। এটি পেশী মজবুত করে। তাই সপ্তাহে দুই এক দিন মুরগির মাংস রাখুন।

এই পাতাটি ৪৫১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub