সব রিপোর্ট নরমাল, তাও সন্তান হচ্ছে না কেন? অজানা বন্ধ্যাত্ব’ কী?
Share on

সব রিপোর্ট নরমাল, তাও সন্তান হচ্ছে না কেন? অজানা বন্ধ্যাত্ব’ কী?

গর্ভধারণে ইচ্ছুক কোন দম্পতির ক্ষেত্রে চিকিৎসকেরা শুধুমাত্র তখনই অজানা বন্ধ্যাত্ব টার্মটি ব্যবহার করেন যখন সব ধরনের ফার্টিলিটি টেস্ট করার পরেও কোন সমস্যা ধরা পড়ে না। ফার্টিলিটি টেস্টের মাধ্যমে যদি -

তারপরও গর্ভধারণ করতে না পারলে তাকে ‘অজানা বন্ধ্যাত্ব’ বা Unexplained infertility বলে।

 

অজানা বন্ধ্যাত্ব হার কেমন?

একটি তথ্যসূত্রে, গর্ভধারণে ইচ্ছুক আনুমানিক ১০% দম্পতিদের মধ্যে অজানা বন্ধ্যাত্ব এর সমস্যা দেখা দেয়। তবে আরেকটি তথ্য সূত্র দাবী করে যে, অজানা বন্ধ্যাত্ব এর পরিমাণ ৩০% পর্যন্ত হতে পারে।

 

অজানা বন্ধ্যাত্ব থাকা সত্ত্বেও কি গর্ভধারণ সম্ভব?

উত্তর হলো, হ্যাঁ, সম্ভব।

National Institute of Health (NIH) এর একটি পরিসংখ্যানে দেখা গেছে, অজানা বন্ধ্যাত্ব সমস্যা রয়েছে এমন দম্পতিদের মধ্যে প্রায় ৯২% ফার্টিলিটি চিকিৎসা নিয়ে গর্ভধারণে সক্ষম হয়েছেন।

 

লক্ষণ ও কারণ:

 

অজানা বন্ধ্যাত্ব এর কারণ কি?

এই সমস্যার কিছু সম্ভব্য কারণগুলো হলো -

 

অনেক সময় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মাধ্যমেও বন্ধ্যাত্বের সঠিক কারণ যাচাই করা সম্ভব হয় না, কারণ গর্ভধারণ না করার অসংখ্য কারণ থাকতে পারে। তবে আশার কথা হলো, গবেষকেরা প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন এসব Unexplained infertility এর কারণ খুঁজে বের করতে।

 

রোগ নির্ণয় ও পরীক্ষা নিরীক্ষা

 

কিভাবে অজানা বন্ধ্যাত্ব নির্ণয় করা যায়?

কোন নির্দিষ্ট একটি পরীক্ষা বা টেস্টের মাধ্যমে ইনফার্টিলিটির কারণ খুঁজে পাওয়া যায় না এবং সকল টেস্টিং ম্যাথোডও ১০০% নির্ভুল নয়। The American Society of Reproductive Medicine (ASRM) অনুযায়ী, ফার্টিলিটি টেস্টের সময় নিম্নলিখিত বিষয়গুলো যুক্ত করা উচিত -

 

ব্যাবস্থাপনা ও চিকিৎসা

 

অজানা বন্ধ্যাত্ব এর চিকিৎসা কি?

বন্ধ্যাত্বের সঠিক কারণ শনাক্ত করতে না পারলে চিকিৎসকেরা ফার্টিলিটি টেস্টের ফলাফল ও উক্ত দম্পতিদের সমস্যার সাথে মিলে এমন কোন বাস্তব কেসের অভিজ্ঞতার আলোকে চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন। যেসকল কমন চিকিৎসা এক্ষেত্রে দেওয়া হয়ে থাকে,

 

Assisted Representative Technology (ART)

ART হলো বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতি, যার একটা গুরুত্বপূর্ণ অংশ ল্যাবে ফার্টিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। ART ট্রিটমেন্টের মধ্যে রয়েছে Intrauterine insemination (IUI) এবং In vitro fertilization (IVF). IUI হলো এমন একটি পদ্ধতি, যেখানে শুক্রাণু অভুলেশনের সময় জরায়ুতে প্রবেশ করানোর পূর্বে ল্যাবে পরিশুদ্ধ ও ঘনীভূত (wash and concentrate) করা হয়। অন্যদিকে, IVF এর ক্ষেত্রে দম্পতিদের কাছ থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে সেটা দিয়ে ল্যাবে ভ্রূণ তৈরি করা হয়, এবং তারপর এই গঠিত ভ্রূণ মাতৃগর্ভে প্রবেশ করানো হয় সঠিকভাবে বিকশিত হবার জন্য। IVF এর ক্ষেত্রে অনেক সময়ই intracytoplasmic sperm injection (ICSI) পদক্ষেপ গ্রহণ করা হয়, যেখানে শুক্রাণুকে সরাসরি ডিম্বাণুর মধ্যে ইনজেক্ট করা হয়। যদি শুক্রাণুর গুণমানের কারনে গর্ভধারণে সমস্যা হয় সেক্ষেত্রে ICSI পদ্ধতি গর্ভধারণের সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেয়।

 

ওষুধপত্র

Unexplained infertility চিকিৎসার ক্ষেত্রে সাধারণত সেসকল ওষুধ পত্র দেওয়া হয়ে থাকে যা ডিম্বাণুর উৎপাদন ও অভুলেশনকে প্রভাবিত করে। ওষুধের প্রভাবে একটি মাসিক চক্রে একাধিক নিষিক্ত হবার উপযোগী ডিম্বাণু গঠিত হয়, ফলে একের অধিক বাচ্চা হবার সম্ভাবনা থাকে।

 

লাইফস্টাইলের উন্নয়ন

আমাদের দৈনন্দিন জীবন যাপন পদ্ধতি ফার্টিলিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভধারণের জন্য জীবন যাপনে যে সকল পরিবর্তন আনা জরুরি -

 

যৌন মিলনের সঠিক সময়

প্রতিটি মাসিক চক্রে মাত্র অল্প কিছু দিন সময় থাকে, যা গর্ভধারণের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময়। সেই সঠিক সময়টি, অর্থাৎ অভুলেশনের সময় খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য ডাক্তারেরা সাধারণত শরীরের তাপমাত্রা মাপার চার্ট তৈরি বা অভুলেশন কিটের মাধ্যমে অভুলেশন মাপার পরামর্শ দিয়ে থাকেন।

 

উপসংহার

অজানা বন্ধ্যাত্ব এর কারণে দম্পতিদের মনে তীব্র হতাশা ও উদ্বেগ দেখা দিতে পারে, কারণ তারা এমন একটি সমস্যার সাথে লড়াই করছেন যা নির্ণয় করা সম্ভব হয় না। তাই বেশিরভাগ দম্পতিই মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। এই কঠিন জার্নিটিতে এমন একজন চিকিৎসককে বেছে নিন যিনি আপনাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা বুঝতে সক্ষম হবেন, এবং সহানুভূতিশীল আচরনের দ্বারা এই চ্যালেঞ্জিং প্রক্রিয়াটি কিছুটা হলেও সহজ করে তুলতে সহায়তা করতে পারবেন।

 

এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে রচিত এবং এটি কোন পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

👁 ২৫

স্বাস্থ্য প্রবন্ধ