অনেক নারীই অনিয়মিত মাসিক নিয়ে তেমন একটা মাথা ঘামান না, তাদের মতে “এটা জটিল কোন সমস্যা নয়”, বা “এর কারনে আমার তো কোন অসুবিধা হচ্ছে না”। কিন্তু মাসিক চক্র হলো একজন নারীর শারীরিক সুস্থতার, বিশেষত প্রজনন স্বাস্থ্যের মাপকাঠি। যার পিরিয়ড বা মাসিক যত নিয়মিত, তার শরীর ও প্রজনন স্বাস্থ্য ততটাই সুস্থ বলে ধরে নেওয়া যায়। যখন ধারাবাহিক ভাবে অনিয়মিত পিরিয়ড বা মাসিক হতে থাকে, তাহলে ধরে নিতে হবে হয়তো এটি শরীরের অভ্যন্তরীণ কোন সমস্যা বা অসুস্থতার প্রাথমিক সংকেত। এবং হতে পারে এই সংকেত নারীর প্রজনন স্বাস্থ্যের দিকেই ইঙ্গিত করছে। কোনটি “অনিয়মিত”, এটি কিসের ইঙ্গিত দেয় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি হয়ে পড়ে, তা বুঝতে পারলে দীর্ঘমেয়াদি প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক ক্ষতি এড়ানো সম্ভব হয়।
একটি “স্বাভাবিক” মাসিক চক্র বলতে কি বোঝায়?
একটি সাধারণ মাসিক চক্র ২১ থেকে ৩৫ দিন পর্যন্ত স্থায়ী হয়, যা এক মাসিকের প্রথম দিন থেকে পরবর্তী মাসিকের প্রথম দিন পর্যন্ত গণনা করা হয়। বেশিরভাগ চক্র প্রায় ২৮ দিন স্থায়ী হয়, যদিও মাঝে মাঝে কিছু তারতম্য হওয়াটা স্বাভাবিক। মাসিক সাধারণত ২ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী হয়।
একটি মাসিক চক্রকে সাধারণত অনিয়মিত মনে করা হয়, যদি -
প্রজনন ক্ষমতার জন্য মাসিক চক্র কেন গুরুত্বপূর্ণ
প্রতিটি মাসিক চক্রে একটি সুনির্দিষ্ট হরমোনীয় প্যাটার্ন বা ক্রম লক্ষ্য করা যায়: ডিম্বাশয়ে একটি ডিম্বাণু পরিপক্ক হয়, ডিম্বোস্ফোটনের সময় তা নির্গত হয়, একটি সম্ভব্য গর্ভধারণের প্রস্তুতি হিসেবে জরায়ুর আস্তরণ পুরু হতে থাকে। যদি গর্ভধারণ না হয়, তবে আস্তরণটি ঝরে যায়, যার ফলে মাসিক হয়।
গর্ভধারণের জন্য ডিম্বোস্ফোটনের সময় অবশ্যই নির্ভর যোগ্য ও অনুমান যোগ্য হতে হবে। অনিয়মিত মাসিক চক্র প্রায়শই ইঙ্গিত দেয় যে ডিম্বোস্ফোটন ধারাবাহিক ভাবে হচ্ছে না বা একেবারেই হচ্ছে না, যা সরাসরি গর্ভধারণের ক্ষমতাকে প্রভাবিত করে। অর্থাৎ বলা যায়, অনিয়মিত মাসিক (প্রায়শই) ডিম্বোস্ফোটনের সমস্যার সাথে জড়িত, যা নারীদের বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ।
প্রজনন সমস্যা সম্পর্কিত অনিয়মিত মাসিকের সাধারণ কারণ সমূহ
১. Polycystic Ovary Syndrome (PCOS)
PCOS হলো প্রজননক্ষম নারীদের মধ্যে অনিয়মিত মাসিক এবং বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ। এটি একটি হরমোন গত ভারসাম্যহীনতা, যা নিয়মিত ডিম্বোস্ফোটনে বাধা দেয়। এর ফলে প্রায়ই মুখে ও শরীরে অতিরিক্ত লোম, ব্রণ, ওজন বৃদ্ধি এবং আল্ট্রাসাউন্ডে ডিম্বাশয়ে ছোট সিস্টের মতো লক্ষণ দেখা যায়।
২. থাইরয়েডের সমস্যা
থাইরয়েড গ্রন্থির নিষ্ক্রিয়তা (Hypothyroidism) এবং অতি সক্রিয়তা (Hyperthyroidism) উভয়ই নিয়মিত ডিম্বোস্ফোটনের জন্য প্রয়োজনীয় হরমোন সংকেতকে ব্যাহত করতে পারে, যার ফলে মাসিক অনিয়মিত বা বন্ধ হয়ে যায়।
৩. Premature Ovarian Insufficiency (POI)
এই সমস্যাকে কখনো কখনো অকাল মেনোপজ বলা হয়। ৪০ বছর বয়সের আগে ডিম্বাশয় স্বাভাবিক ভাবে কাজ করা বন্ধ করে দিলে এই অবস্থা দেখা দেয়, যার ফলে মাসিক অনিয়মিত বা বন্ধ হয়ে যায় এবং প্রজনন ক্ষমতা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায়।
৪. Hyperprolactinemia
স্তন্যদানের সাথে সম্পৃক্ত প্রোল্যাকটিন হরমোনের মাত্রা বেড়ে গেলে তা গর্ভাবস্থা এবং স্তন্যদান ছাড়াও ডিম্বোস্ফোটনকে বাধাগ্রস্ত করতে পারে। এটি পিটুইটারি গ্রন্থির সাধারণ একটি টিউমার বা নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হতে পারে।
৫. অতিরিক্ত ওজন হ্রাস বা কম ওজন
সাধারণত অতিরিক্ত শারীরিক প্রশিক্ষণ বা কঠোর খাদ্যাভ্যাস অনুসরণ করা মহিলাদের ক্ষেত্রে শরীরে চর্বির পরিমাণ খুব কম থাকে, যা ডিম্বোস্ফোটনের জন্য প্রয়োজনীয় হরমোনের সংকেতকে ব্যাহত করতে পারে। ফলশ্রুতিতে, কখনো কখনো মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যায়।
৬. স্থূলতা
শরীরে অতিরিক্ত মেদ হরমোনের মাত্রা, বিশেষ করে ইনসুলিন এবং ইস্ট্রোজেনের ভারসাম্য নষ্ট করতে পারে, যা নিয়মিত ডিম্বোস্ফোটনে বাধা সৃষ্টি করতে পারে।
৭. দীর্ঘস্থায়ী মানসিক চাপ
দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক চাপ মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে (এই অংশটি মাসিক চক্র নিয়ন্ত্রণকারী হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে) প্রভাবিত করে। ফলে, ডিম্বোস্ফোটন অনিয়মিত বা বন্ধ হয়ে যেতে পারে।
৮. জরায়ু সংক্রান্ত বা গঠনগত সমস্যা
জরায়ুর ফাইব্রয়েড, পলিপ বা Asherman's Syndrome (জরায়ুর ভেতরে ক্ষতচিহ্ন) এর মতো সমস্যার কারণে অনিয়মিত বা অস্বাভাবিক রক্তপাত হতে পারে।
৯. Perimenopause
৪০ এর কাছাকাছি বয়সের মহিলাদের ক্ষেত্রে, অনিয়মিত মাসিক পেরিমেনোপোজের একটি স্বাভাবিক লক্ষণ হতে পারে। পেরিমেনোপোজ হলো মেনোপজের আগের একটি পরিবর্তন কালীন সময়, যখন প্রজনন ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়।
অনিয়মিত মাসিক কি সবসময় বন্ধ্যাত্বের লক্ষণ?
সবসময় না। ভ্রমণ, স্বল্পমেয়াদি মানসিক চাপ, অসুস্থতা বা জীবন যাত্রার ছোটখাটো পরিবর্তনের কারণে মাঝে মাঝে মাসিকে অনিয়ম হওয়াটা স্বাভাবিক এবং সাধারনত এটি এমনিতেই ঠিক হয়ে যায়। নিম্নলিখিত ক্ষেত্রে অনিয়মিত মাসিক একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় -
কখন উদ্বিগ্ন হওয়া উচিত?
নিম্নলিখিত কোনো লক্ষণ গুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে:
ডাক্তারের কাছে থেকে সম্ভব্য পরামর্শ
একজন ডাক্তার সাধারণত রোগীর মাসিক চক্র ও শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানতে চাইবেন, এর সাথে যেসব টেস্ট দিবেন -
প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে হরমোন থেরাপি, Ovulation এর জন্য ওষুধ, লাইফস্টাইল পরিবর্তন অথবা PCOS বা থাইরয়েডের মতো সমস্যার চিকিৎসা করা।
উপসংহার
অনিয়মিত মাসিক সাধারণত সবসময় বন্ধ্যাত্বের লক্ষণ নয়, তবে এটি অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন যা থেকে বোঝা যায় শরীরের হরমোন বা প্রজনন তন্ত্রের সমস্যার দিকে নজর দেয়া উচিত। সময়মতো উপযুক্ত পদক্ষেপ ও চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদি জটিলতা থেকে রক্ষা করতে পারে।
“এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে রচিত এবং এটি কোন পেশাদার চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়”
👁 ৮