রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

শিশুর অন্ধত্বের কারণ ও প্রতিরোধের উপায়
Share on

২০-০৫-২০২০

শিশুর অন্ধত্বের কারণ ও প্রতিরোধের উপায়

কারণ
- ছানি,
- ভিটামিন এ'র অভাবে কর্নিয়া নষ্ট,
- হাম ও মারাত্নক ডায়রিয়া,
- এফাকিয়া,
- গাছ গাছড়ার ব্যবহার বা চোখের আঘাত ইত্যাদি।

প্রতিরোধের উপায়
- শিশু জন্মের পর পরই শিশুর চোখ পরিষ্কার করতে হবে এবং শিশুর চোখে কোন ময়লা বা পুঁজ দেখামাত্র চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- প্রসবের পর মাকে ভিটামিন এ খাওয়াতে হবে।
- জন্মের পর পরই শিশুকে শাল দুধ খাওয়াতে হবে এবং ৬মাস পর্যন্ত মায়ের দুধই খাওয়াতে হবে।
- জন্মের এক বছরের মধ্যে হামের টিকাসহ সব টিকা দিতে হবে।
- পাঁচ বছরের নিচের শিশুদের হাম, নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টিজনিত অবস্থায় ভিটামিন এ খাওয়াতে হবে।
- শিশু ঠিক মতো দেখতে না পেলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- শিশুর চোখের মনি সাদা হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- চোখ ট্যারা হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
- চোখে কখনোই গাছ গাছালি ও কবিরাজি ঔষধ দেওয়া যাবেনা।
- শিশুকে স্কুলে ভর্তির পূর্বে চোখ পরীক্ষা করতে হবে।
- শিশুর চোখে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই পাতাটি ৬৪২বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub