হেপাটাইটিস A: অবহেলা নয়, সচেতনতা জরুরি
Share on

১৩-০৫-২০২৬

হেপাটাইটিস A: অবহেলা নয়, সচেতনতা জরুরি

হেপাটাইটিস A হলো ভাইরাসজনিত লিভারের একটি সংক্রমণ, যা প্রধানত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তি টয়লেট ব্যবহারের পর সঠিকভাবে হাত পরিষ্কার না করলে এই ভাইরাস সহজেই অন্যদের মধ্যে সংক্রমিত হতে পারে। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ খাদ্যাভ্যাস এ রোগ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেভাবে সংক্রমণ ছড়ায়:
• দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে
• টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত না ধুলে
• আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে

সাধারণ লক্ষণসমূহ:
• অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
• জ্বর
• বমি বমি ভাব বা বমি
• ক্ষুধামন্দা
• পেটের ডান পাশে ব্যথা
• প্রস্রাব গাঢ় হয়ে যাওয়া
• চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)

তবে শিশুদের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ নাও দেখা যেতে পারে।

চিকিৎসা ও করণীয়:
বেশিরভাগ রোগী পর্যাপ্ত বিশ্রাম, নিরাপদ খাদ্য গ্রহণ ও সঠিক যত্নে সুস্থ হয়ে ওঠেন। এ সময় কিছু বিষয়ে বিশেষ সতর্কতা জরুরি—
• অ্যালকোহল সম্পূর্ণ পরিহার করা
• চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন না করা
• পর্যাপ্ত বিশ্রাম নেওয়া
• বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা

প্রতিরোধের উপায়:
• নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া
• বিশুদ্ধ পানি পান করা
• খাবার ভালোভাবে রান্না করে খাওয়া
• প্রয়োজন অনুযায়ী হেপাটাইটিস A টিকা গ্রহণ করা

সচেতনতা, পরিচ্ছন্নতা ও নিরাপদ জীবনযাপনই পারে হেপাটাইটিস A থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে।

 

ডাঃ মোঃ মোবাসসিরুল ফেরদৌস
পরিপাকতন্ত্র, লিভার, পিত্তথলি ও প্যানক্রিয়াস রোগ বিশেষজ্ঞ এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট।
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি), এমএসিপি(আমেরিকা)



এই পাতাটি ১৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ