Written by RajDoc Editorial Contributors
Reviewed by Dr. Md Mobussirul Ferdousপেপ্টিক আলসার ডিজিজ আমাদের দেশে খুবই সাধারণ একটি সমস্যা। অনেকেই পেটব্যথা, বুকজ্বালা, অম্বল কিংবা খালি পেটে অস্বস্তির মতো উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন।
এই রোগের প্রধান দুটি কারণ হলো—
✔️ এইচ. পাইলোরি (H. pylori) নামের ব্যাকটেরিয়ার সংক্রমণ
✔️ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ (যেমন: diclofenac, ibuprofen) সেবন
তবে মনে রাখতে হবে, সব ধরনের পেটব্যথাই আলসার নয়। তাই নিজে নিজে ওষুধ সেবন না করে সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নিচের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন—
???? কালো পায়খানা
???? রক্তবমি
???? হঠাৎ তীব্র পেটব্যথা
???? অস্বাভাবিক ওজন কমে যাওয়া
???? খেতে না পারা বা বারবার বমি হওয়া
সঠিক সময়ে শনাক্ত ও চিকিৎসা করলে পেপ্টিক আলসার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সচেতন থাকুন, সুস্থ থাকুন।
ডাঃ মোঃ মোবাসসিরুল ফেরদৌস
পরিপাকতন্ত্র, লিভার, পিত্তথলি ও প্যানক্রিয়াস রোগ বিশেষজ্ঞ এবং থেরাপিউটিক এন্ডোস্কোপিস্ট।
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমডি(গ্যাস্ট্রোএন্টারোলজি), এমএসিপি(আমেরিকা)
👁 ১৭৪