রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস - ২০২৫ উদযাপন
Share on

৩০-০৯-২০২৫

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস - ২০২৫ উদযাপন

রাজশাহী, ২৯ সেপ্টেম্বর ২০২৫: রাজডক প্রতিনিধি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী আজ বিশ্ব হার্ট দিবস-২০২৫ উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “Don’t Miss a Beat – প্রতিটি হৃদস্পন্দনই জীবন”। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি জনাব মোঃ আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ মোঃ আতাহার আলী। এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এ বিষয়ে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন এবং হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে প্রায় ৩০০ এর অধিক হৃদরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী জানায়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মাঝে হৃদরোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



এই পাতাটি ২৯১বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ