রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

এই শীতে ব্যাডমিন্টন খেললে যেসব উপকার পাবেন
Share on

০২-০১-২০২৫

এই শীতে ব্যাডমিন্টন খেললে যেসব উপকার পাবেন

ব্যাডমিন্টন খেলার জন্য শীতের মৌসুমই সবচেয়ে ভালো। কুয়াশামাখা সন্ধ্যায় বা বিকেলে মাঠে এমনকি ছাদেও খেলা যায় এটা। তেমন পারদর্শিতারও প্রয়োজন নেই। একেবারে আনকোরা যে কেউ সহজেই শিখে নিয়ে খেলতে পারেন। সব বয়সের মানুষের জন্যই এ খেলাটা ভালো ব্যায়াম। দরকার কেবল একটা নেট, কয়েকটি কর্ক আর ব্যাট। এই খেলার সুবিধাগুলো হলো:
* এক ঘণ্টা খেলেই ৬০০ থেকে ১০০ ক্যালরি শক্তি ক্ষয় করতে পারবেন। ওজন ও মেদ কমবে।
* এই খেলায় যে শারীরিক ব্যায়াম হয়, তাতে ফুসফুস ও হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা ও সার্বিক ফিটনেস বাড়ে।
* শরীরের বড় বড় মাংসপেশির ব্যবহার হয়। ফলে মাংসপেশিগুলো প্রচুর শক্তি ব্যবহার করে। এতে রক্তে শর্করা ও চর্বি কমে।
* হাত ও পায়ের মাংসপেশির কর্মদক্ষতা বাড়ে। হাতের ও কাঁধের বিভিন্ন সন্ধি বা জোড়ার ভালো ব্যায়াম হয়। ফলে ব্যথা কমে।
* গবেষণায় দেখা যায়, প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যাডমিন্টন খেললে রক্তের উপকারী চর্বি বা উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিনের (এইচডিএল) পরিমাণ বাড়ানো যায়।
* এ খেলায় সন্ধি ও হাড়ের নমনীয়তা বাড়ে, হাড় মজবুত হয়।
* শীতের কারণে বাইরে গিয়ে ব্যায়াম করা বা হাঁটা অনেকের পক্ষে সম্ভব হয় না। তাই এ সময় ভবনের ভেতরে বা গ্যারেজেও ব্যাডমিন্টন খেলা যায়। এতে শীতজনিত জড়তাও কাটে, যথাযথ ব্যায়ামও হয়।

এই পাতাটি ৪৭৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ


17th April
বিশ্ব হিমোফিলিয়া দিবস

বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রতি বছর ১৭ এপ্রিল পালন করা হয় হিমোফিলিয়া ও অন্যান্য রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। এই দিনটি বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের (WFH) প্রতিষ্ঠাতা ফ্র্যাংক শ্ন্যাবেল-এর জন্মদিন উপলক্ষে পালন করা হয়। হিমোফিলিয়া একটি বিরল জেনেটিক রোগ, যেখানে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধতে পারে না। এর ফলে সামান্য আঘাতেও দীর্ঘ সময় রক্তপাত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো সঠিক রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং আক্রান্তদের সহায়তা নিশ্চিত করা। বিশ্বজুড়ে নানা ধরনের প্রচারণা, সচেতনতামূলক কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের উদ্যোগের মাধ্যমে এ দিনটি গুরুত্বের সাথে উদযাপন করা হয়।




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub