হৃদরোগ জনিত বুকে ব্যথা। ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার। এমবিবিএস (রামেক) বিসিএস (স্বাস্থ্য) এমডি (কার্ডিওলজি -হার্ট ফাউন্ডেশন) এমএসিসি (আমেরিকা)
Share on

হৃদরোগ জনিত বুকে ব্যথা। ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার। এমবিবিএস (রামেক) বিসিএস (স্বাস্থ্য) এমডি (কার্ডিওলজি -হার্ট ফাউন্ডেশন) এমএসিসি (আমেরিকা)

বুকে ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হয়, এর মধ্যে হৃদরোগের বুকে ব্যথা কিরকম হয় তা আমরা আজ আলোচনা করব।
টিপিকাল এনজাইনা বা বুকে ব্যথার ধরনঃ-

১.বুকের মাঝ বরাবর ব্যথা বা চাপ, এ ব্যথা সাধারণত গলার দিকে যায় বা হাতের দিকে যায় বা পিঠের দিকে যায়।
২.ব্যথা সাধারণত একটু পরিশ্রম করলে বা সিঁড়ি বেয়ে উঠলে, যেকোনো কাজ করলে বেড়ে যায়।
৩.ব্যথা ৫ থেকে দশ মিনিট একটু রেস্ট নিলে ব্যথা কমে যায় অথবা ব্যথা চলে যায়।

এ ব্যথার সাথে সাধারণত শ্বাসকষ্ট বা বুকধরপর থাকতে পারে।
এই তিনটি উপসর্গের যে কোন একটি থাকলেই হৃদরোগ বিশেষজ্ঞ কে দেখানো উচিত।
এগুলো ছাড়াও বাম পাশে বুকের যেকোনো ব্যথা চিন চিন ব্যাথা অন্য যেকোনো ধরনের বুকে ব্যথা, চোয়ালে ব্যথা হৃদরোগের জন্য হতে পারে।

এগুলো ছাড়াও খাওয়ার পরে বুকে ব্যথা, উপরের পেটে ব্যথা হৃদরোগের অন্যতম উপসর্গ।
এই সমস্যাগুলো থাকলে অবশ্যই একজন হৃদয়ের বিশেষজ্ঞকে দেখাবেন।

ডাঃ মোঃ রাকিবুল হাসান তুষার
এমবিবিএস (রামেক) বিসিএস (স্বাস্থ্য) এমডি (কার্ডিওলজি -হার্ট ফাউন্ডেশন) এমএসিসি (আমেরিকা)

এক্স কনসালটেন্ট ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল।

ক্লিনিক্যাল ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট

মেডিসিন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বাতজ্বর বিশেষজ্ঞ

👁 ৭৩৮

স্বাস্থ্য প্রবন্ধ