রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

করোনায় সর্বনিম্ন ২ জনের মৃত্যু
Share on

০২-১১-২০২১

করোনায় সর্বনিম্ন ২ জনের মৃত্যু

দেশে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এটি গত ১৭ মাসের মধ্যে করোনায় এক দিনে সর্বনিম্ন মৃত্যু। এর আগে এক দিনে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত বছরের ৫ মে। সেদিন একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৯ হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮। আগের দিন এ হার ছিল ১ দশমিক ২২। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। দুজনেরই মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দেশের বাকি সাত বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০২ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময় করোনা সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেলটা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।

এই পাতাটি ৪১৩বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub