তৃণমূল পর্যায়ে যেকোনো রোগের সঠিক চিকিৎসা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজও আমাদের সমাজে শিশুদের হৃদরোগ নিয়ে অসচেতনতা ও অবহেলা নিত্যদিনের চিত্র। চিকিৎসকের চেম্বারে দেখা কিছু বাস্তব ঘটনা আমাদের চোখ খুলে দেয়।
৩ বছরের শিশু: জন্মগতভাবে মহাধমনী সরু ও ভাল্ভে সমস্যা। পরিবারকে বলা হয়েছিল "বয়সের সাথে ঠিক হয়ে যাবে"। ফল—বিগত আড়াই বছর ধরে কোনো মেডিসিন বা ফলোআপ নেই, রোগটি আরও জটিল হয়েছে।
১৯ বছরের তরুণ: ২০১৭ সালে পার্শ্ববর্তী দেশে দেখানো হয়। বলা হয়েছিল "৪০ বছরের পর ভাল্ভ চেঞ্জ লাগবে"। রোগী ভেবে নিয়েছে এর মাঝে আর কোনো চিকিৎসার দরকার নেই। ফল—সব মেডিসিন বন্ধ রাখায় রোগের তীব্রতা এখন চরমে।
একই পরিবারের দুই শিশু: দুই শিশুরই হার্টে ছিদ্র। ছোটটির জরুরি সার্জারি হলেও, ১২ বছরের বড় মেয়েটি অবহেলা বা উপযুক্ত সুযোগের অভাবে এখনও অপেক্ষায়...
বার্তা: শিশুদের জন্মগত হার্টের সমস্যা বয়সের সাথে সাথে কমতেও পারে, আবার জটিল আকারও ধারণ করতে পারে। তাই প্রয়োজন সঠিক সময়ে বিশেষজ্ঞের সুপরামর্শ ও নিয়মিত ফলোআপ।
আসুন—"সচেতনতা বাড়াই, আলো ছড়াই"
— ডা: তানিয়া আকতার জাহান
এমবিবিএস(রামেক),ডিসিএইচ(বিএমইউ)
শিশু হৃদরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত(NICVD,Dhaka)
নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ,
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী।
👁 ৮৭