বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে জামান প্যাথলজি ও কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
Share on

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে জামান প্যাথলজি ও কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী: আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহীর জামান প্যাথলজি ও কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল রাজ ডক ডটকম। সভায় জামান প্যাথলজি ও কাউন্সেলিং সেন্টারের কাউন্সেলিং প্যানেল এর প্রফেসর মাসুদুল হক সিদ্দিকী, পিএইচডি প্রফেশনাল সাইকোলজিস্ট ট্রমা থেরাপিষ্ট (ই.এম.ডি.আর) অধ্যাপক, মনোবিজ্ঞান (অব.) মোঃ জাকারিয়া সরকার বিএসসি (অনার্স), এমএস (মনোবিজ্ঞান, ঢাবি) শিশু-কিশোর মনোবিজ্ঞানী শিশু বিকাশ কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মোঃ মোস্তাফিজুর রহমান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বিএসসি (অনার্স), এমএস (ক্লিনিক্যাল সাইকোলজি) রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী। ফারহানা অরিন বিএসসি, এমএসসি (মনোবিজ্ঞান) রাজশাহী কলেজ, রাজশাহী। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, মানসিক সমস্যায় ভুগলে একা না থেকে পরামর্শ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ ছাড়া পারিবারিক বন্ধন, সামাজিক সহমর্মিতা এবং সঠিক মানসিক স্বাস্থ্যসেবা আত্মহত্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। দীর্ঘ সময়ব্যাপী অনুষ্ঠিত এ সভায় বক্তারা আত্মহত্যার কারণ, প্রতিরোধের উপায় ও করণীয় বিষয়ে বিস্তারিত মতামত প্রদান করেন এবং তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এবং কাউন্সেলর গন আরও বলেন রাজশাহীতে যে কোন ধরনের মানসিক স্বাস্থ্যসেবা ও পরামর্শ পেতে জামান প্যাথলজি ও কাউন্সেলিং সেন্টারের রয়েছে দক্ষ অভিজ্ঞ ও পূর্ণাঙ্গ কাউন্সেলিং প্যানেল

👁 ৭৫৯

স্বাস্থ্য প্রবন্ধ