বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয়েছে  ফ্রি মেডিকেল ক্যাম্প
Share on

০৮-০৮-২০২৫

বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজডক প্রতিনিধি বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয়েছে বিনামূল্যের চিকিৎসা সেবা ও সচেতনতামূলক ক্যাম্পেইন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রোমেনা আলম এমবিবিএস, এফসিপিএস (হেমাটোলজি) এমফিল (ইমিউনোলজী-বারডেম) রক্ত রোগ, ব্লাড কান্সার ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ চীফ কনসালটেন্ট সহকারী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি রক্তরোগ, ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক। ফ্রি ক্যাম্পে নাটোর ও আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। এছাড়া থ্যালাসেমিয়া ও রক্তরোগ বিষয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ডা. রোমানা আলম উপস্থিত রোগীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং থ্যালাসেমিয়ার প্রতিরোধ, সঠিক চিকিৎসা ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের ক্যাম্প ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল ও বেকন ফার্মা। মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে রাজডক ডটকম।



এই পাতাটি ৩৫৪বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ