আর এম সি ডে  (RMC Day)- ২০২৫: রাজশাহী মেডিকেল কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
Share on

আর এম সি ডে (RMC Day)- ২০২৫: রাজশাহী মেডিকেল কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

গত ০১ জুলাই ২০২৫, মঙ্গলবার স্থান: রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি) ক্যাম্পাস রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি)-এর গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও অর্জনকে স্মরণ করে পালিত হলো "আর এম সি ডে - ২০২৫"। দিনব্যাপী এই বর্ণাঢ্য কর্মসূচীতে অংশ নেন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং অতিথিবৃন্দ। কর্মসূচির শুরু হয় সকাল ৮.৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এরপর সকাল ৮.৪০ মিনিটে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি, যা কলেজ চত্বর প্রদক্ষিণ করে সবাইকে ঐক্য, গৌরব ও মেডিকেল শিক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে উদ্বুদ্ধ করে। সকাল ১১টা থেকে শুরু হয় স্টল পরিদর্শন, যেখানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন স্বাস্থ্যসচেতনতা, গবেষণা, সমাজসেবা ও মেডিকেল ইনোভেশন বিষয়ক স্টল প্রদর্শন করে। শিক্ষক ও চিকিৎসকদের জন্য এই পরিদর্শন ছিল বিশেষ আকর্ষণ। ১১.৩০ মিনিট থেকে শুরু হয় স্মৃতি চারণ ও অন্যান্য অনুষ্ঠান, যেখানে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণ করে বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করেন। আলোচনা পর্বটি চলে দুপুর ১.৩০ পর্যন্ত। দুপুর ১.৩০ থেকে ৩.০০ টা পর্যন্ত অংশগ্রহণকারীরা নামাজ আদায় ও মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর কিছুটা বিরতি নিয়ে রাত ৭.৩০ মিনিটে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে গান, নৃত্য, নাটক ও কবিতায় মুখরিত হয় আরএমসি প্রাঙ্গণ। সাংস্কৃতিক অনুষ্ঠানটি শেষ হয় রাত ৯.৩০ মিনিটে। রাত ৯.৩০ থেকে ১০.০০ পর্যন্ত চলে র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। দিনের শেষ পর্ব ছিল সমাপনী অনুষ্ঠান ও নৈশভোজ, রাত ১০টা থেকে শুরু হয় এই আয়োজন, যেখানে আনন্দঘন পরিবেশে সকলে মিলিত হয়ে দিনব্যাপী স্মৃতি রোমন্থন করেন।

👁 ৫১৬

স্বাস্থ্য প্রবন্ধ