রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

মুঞ্জু হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Share on

০৯-০৬-২০২৫

মুঞ্জু হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহী, ৯ জুন ২০২৫:
আজ রাজশাহীর নিউ মার্কেট সংলগ্ন চান সুপার মার্কেট এলাকায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনের পেছনে রয়েছে মুঞ্জু হাসপাতাল ও Positive Health Education & Legal Aid Foundation (PHELAF)।

সকাল থেকেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে অংশগ্রহণ করছেন। ফ্রি ক্যাম্পটিতে বিনামূল্যে ব্লাড প্রেসার ওজন মাপা, ও রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ রাখা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাজশাহীর জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম রাজডক।

এই পাতাটি ২৬৯বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ





যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub