করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড একদিনে ৬৪
Share on

করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড একদিনে ৬৪

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ জন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে মোট মারা গেলেন ১,৮৪৭ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৬৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৪৫,৪৮৩ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

👁 ৬১৯

স্বাস্থ্য প্রবন্ধ