২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৮৬২ মৃত্যু ৫৩
Share on

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৮৬২ মৃত্যু ৫৩

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক দিনে করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চসংখ্যক ব্যক্তি শনাক্ত হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় মারা গেছেন ৫৩ জন। দেশে এক দিনে করোনায় এটাই সর্বোচ্চ মৃত্যু।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়।

সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৪৮১ জনের। মোটা মৃত্যু হয়েছে ১ হাজার ২৬২ জনের।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। সব মিলে এখন পর্যন্ত ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হয়েছেন।

👁 ৬৫৮

স্বাস্থ্য প্রবন্ধ