রাজশাহীতে আরও ১০ জন করোনায় আক্রান্ত
Share on

রাজশাহীতে আরও ১০ জন করোনায় আক্রান্ত

রাজশাহীতে কর কমিশনের ব্যক্তিগত সহকারীসহ আরও ১০ জনের মধ্যে কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এই ১০ জনের মধ্যে নগরের ৭ জন রয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহী সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য জানান।

করোনাভাইরাস। ছবি: রয়টার্সকরোনাভাইরাস। ছবি: রয়টার্স
রাজশাহীতে কর কমিশনের ব্যক্তিগত সহকারীসহ আরও ১০ জনের মধ্যে কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছে। এই ১০ জনের মধ্যে নগরের ৭ জন রয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহী সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দুটি ল্যাবে পরীক্ষায় জেলার মোট ১০ জনের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে কর কমিশনারের একজন ব্যক্তিগত সহকারীসহ রাজশাহী নগরের সাতজন রয়েছেন। রাজশাহী জেলার মধ্যে চারঘাট, বাগমারা ও দুর্গাপুরের তিনজনের কোভিড শনাক্ত হয়েছে।

👁 ৭৪৬

স্বাস্থ্য প্রবন্ধ