দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল হেলথ প্ল্যাটফর্ম রাজডক ডট কম (RajDoc.com) আয়োজিত জুন ২০২৬ এর "ডক্টর অব দ্য মান্থ" নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন বিশিষ্ট লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল মুমিত সরকার। চিকিৎসক, রোগী ও স্বাস্থ্যকর্মীদের ব্যাপক উৎসাহ এবং সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হওয়া এই প্রতিযোগিতায় মোট ৫ জন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক মনোনীত ছিলেন। এর মধ্য থেকে সাধারণ ভিজিটর এবং সেবাগ্রহীতাদের প্রত্যক্ষ ও স্বতঃস্ফূর্ত অনলাইন ভোটে ডাঃ মোঃ আব্দুল মুমিত সরকার সর্বোচ্চ জনমত অর্জন করে এই গৌরবময় সম্মাননা ও স্বীকৃতি লাভ করেন।
এই অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী চিকিৎসক ডাঃ মোঃ আব্দুল মুমিত সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্টটি তুলে দেন ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (DBL Pharmaceuticals Ltd) সম্মানিত সিনিয়র এরিয়া ম্যানেজার জনাব এবিএম মিজানুর রহমান। রাজডক-এর পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপার জনাব শাফিউল ইসলাম রিহাম। ক্রেস্ট গ্রহণ শেষে ডাঃ মোঃ আব্দুল মুমিত সরকার স্পন্সর করার জন্য ডিবিএল ফার্মাসিউটিক্যালস-কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রাজডক-এর এই বিশেষ উদ্যোগের উচ্চ প্রশংসা করেন।
চিকিৎসা খাতে চিকিৎসকদের অনন্য অবদানকে স্বীকৃতি প্রদান, স্বাস্থ্যসেবায় শ্রেষ্ঠত্বকে উৎসাহিত করা এবং চিকিৎসক ও রোগীদের মাঝে একটি আধুনিক ও বিশ্বস্ত ডিজিটাল সেতুবন্ধন তৈরি করাই রাজডক-এর এই মহৎ উদ্যোগের লক্ষ্য। রাজডক পরিবার বিশ্বাস করে, চিকিৎসকদের কাজের এই ডিজিটাল ব্র্যান্ডিং রোগীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার পাশাপাশি সামগ্রিক চিকিৎসা সেবার গুণগত মান বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে। আপনিও পারেন আপনার প্রিয় ও বিশ্বস্ত চিকিৎসককে অনুপ্রাণিত করতে এবং তাঁর কাজের স্বীকৃতি দিতে। চলতি মাসের "ডক্টর অব দ্য মান্থ" নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি প্রদান করতে আজই ভিজিট করুন: https://www.rajdoc.com/#poll; আপনার একটি সচেতন ভোট সঠিক চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্যের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
👁 ১৮৫