বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
প্রতি বছর ১০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। এই দিনের মূল উদ্দেশ্য হলো আত্মহত্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝানো। প্রতিদিন হাজারো মানুষ মানসিক কষ্টে ভোগে, যার মধ্যে অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। অথচ সময়মতো সহানুভূতি, কথা বলার সুযোগ ও সহায়তা পেলে অনেক জীবন রক্ষা করা সম্ভব।
এই দিবসে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করে সেমিনার, আলোচনাসভা ও ক্যাম্পেইন। “আশা তৈরি করুন, কাজের মাধ্যমে” এই প্রতিপাদ্য সামনে রেখে মানুষকে বোঝানো হয়, প্রতিটি জীবন মূল্যবান। আত্মহত্যা কোনো সমাধান নয়।