Dr. Rebeka Sultana

Dr. Rebeka Sultana

সহকারী অধ্যাপক ও কনসালট্যান্ট (প্যাথলজি)

রাজডক মেডিকেল রাইটার ও কনটেন্ট রিভিউয়ার

সংক্ষিপ্ত পরিচিতি)

ডাঃ রেবেকা সুলতানা প্যাথলজি ও ডায়াবেটিস চিকিৎসার একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে চিকিৎসা জীবনের যাত্রা শুরু করে পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BSMMU) এবং বারডেম (BIRDEM) থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি গবেষণামূলক কাজে অত্যন্ত সক্রিয় এবং আন্তর্জাতিক মেডিকেল জার্নালগুলোতে তাঁর একাধিক গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। রাজডক প্ল্যাটফর্মে তিনি সাধারণ মানুষকে রোগ নির্ণয় (Diagnostics), প্যাথলজি এবং শিশু স্বাস্থ্য বিষয়ে বিজ্ঞানসম্মত ও সচেতনতামূলক তথ্য প্রদান করছেন।

শিক্ষাগত যোগ্যতা

  • এমবিবিএস (MBBS) — রাজশাহী মেডিকেল কলেজ (RMC)

  • এমডি (MD - প্যাথলজি) — বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BSMMU)

  • সিসিডি (CCD - বারডেম) — ডায়াবেটোলজি, বারডেম হাসপাতাল

  • পিজিটি (PGT - শিশু স্বাস্থ্য) — রাজশাহী শিশু হাসপাতাল

পেশাগত অভিজ্ঞতা

  • সহকারী অধ্যাপক (বর্তমান)

    উদয়ন ডেন্টাল কলেজ, রাজশাহী

  • প্রভাষক (সাবেক)

    ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী

  • কিউরেটর (সাবেক)

    বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহী

মেডিকেল জার্নাল ও গবেষণা

চিকিৎসা বিজ্ঞানের প্রসারে ডাঃ রেবেকা সুলতানার বেশ কিছু গুরুত্বপূর্ণ মৌলিক গবেষণা রয়েছে। তাঁর উল্লেখযোগ্য জার্নালগুলোর তালিকা:

১. আন্তর্জাতিক জার্নাল (International Journal)

  • EJPMR (Volume-9, Issue-3, March 2022)

    Topic: The Role of core needle biopsy in breast lump with histopathology findings.

    (স্তন টিউমার বা ল্যাম্প নির্ণয়ে কোর নিডল বায়োপসি ও হিস্টোপ্যাথলজির ভূমিকা সংক্রান্ত গবেষণা)

২. জাতীয় জার্নাল (National Journal)

  • Ibrahim Cardiac Medical Journal (Volume-11, Number-2, October 2021)

    Topic: Serum CEA & CA 19-9 level in gastric adenocarcinoma and their correlations with histopathological grading & staging.

    (পাকস্থলীর ক্যানসার নির্ণয় এবং এর বিভিন্ন ধাপের সাথে বায়োমার্কারের সম্পর্ক বিষয়ক গবেষণা)

৩. সহ-লেখক (Co-Author)

  • এছাড়াও তিনি দেশী ও বিদেশী আরও ৬টি স্বনামধন্য মেডিকেল জার্নালে সহ-লেখক (Co-Author) হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রাজডক-এ লেখার মূল ক্ষেত্রসমূহ

ডাঃ রেবেকা সুলতানা রাজডক প্ল্যাটফর্মে মূলত নিচের বিষয়গুলোর ওপর নির্ভরযোগ্য ও তথ্যবহুল কন্টেন্ট রিভিউ এবং লেখালেখি করেন:

  • প্যাথলজি ও টেস্ট গাইড: বায়োপসি, ক্যানসার স্ক্রিনিং এবং বিভিন্ন ল্যাব টেস্টের রিপোর্ট বোঝার সহজ উপায়।

  • ডায়াবেটিস সচেতনতা: বারডেমের অভিজ্ঞতা থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও লাইফস্টাইল গাইড।

  • শিশু স্বাস্থ্য: শিশুদের সাধারণ রোগবালাই ও তার প্রাথমিক সুরক্ষা।

লেখা সমগ্র
✓ ডায়াবেটিস কী?বিস্তারিত