রাজডক প্রতিনিধি বিশ্ব থ্যালাসেমিয়া সচেতনতা দিবস ২০২৫ উপলক্ষে নাটোরের আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয়েছে বিনামূল্যের চিকিৎসা সেবা ও সচেতনতামূলক ক্যাম্পেইন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রোমেনা আলম এমবিবিএস, এফসিপিএস (হেমাটোলজি) এমফিল (ইমিউনোলজী-বারডেম) রক্ত রোগ, ব্লাড কান্সার ও থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ চীফ কনসালটেন্ট সহকারী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি রক্তরোগ, ব্লাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক। ফ্রি ক্যাম্পে নাটোর ও আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নেন। এছাড়া থ্যালাসেমিয়া ও রক্তরোগ বিষয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে ডা. রোমানা আলম উপস্থিত রোগীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং থ্যালাসেমিয়ার প্রতিরোধ, সঠিক চিকিৎসা ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের ক্যাম্প ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল ও বেকন ফার্মা। মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে রাজডক ডটকম।