রাজডক প্রতিবেদক
গতকাল ১লা আগস্ট ২০২৫, শুক্রবার ই. এম. সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকাবাসী গাইনী, সার্জারি, শিশু, মেডিসিন ও সাধারণ রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন খ্যাতনামা চিকিৎসকগণ—
ডাঃ শিখা বিশ্বাস, এমবিবিএস, পিজিটি (জাপান), প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ
ডাঃ তাওহীদা ইয়াসমিন, এমবিবিএস, ডিজিও (গাইনী)
ডাঃ মোঃ নাদিম উদ্দীন, এমবিবিএস, এমএস (জেনারেল সার্জারি), বিএসএমএমইউ
ডাঃ হেনরী সন্দীপ কুমার মণ্ডল, এমবিবিএস, এমফিল (অ্যানাটমি), পিজিটি (সার্জারি)
ডাঃ ইপ্সিতা বিশ্বাস, এমবিবিএস, এমএস (শিশু সার্জারি ও শিশু ইউরোলজি বিশেষজ্ঞ)
ডাঃ অভি কুমার চক্রবর্তী, এমবিবিএস, এমএস (নবজাতক, শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ)
ডাঃ মোহাম্মাদ সাবিলুর রহমান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু), নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ
ডাঃ আর এ মাজিদ ভুইয়া মেডিসিন ও চর্ম বিশেষজ্ঞ ডাক্তার
উক্ত মেডিকেল ক্যাম্প কে ঘিরে এলাকাবাসীর মধ্য বিশেষ উদ্দিপনা দেখা যায়। রাজডক টিম সরাসরি উপস্থিত থেকে যা দেখেছে। অত্র এলাকার শত শত মানুষ এই ফ্রি ক্যাম্পে অংস গ্রহন করে সারিবদ্ধ ভাবে চিকিৎসা গ্রহণ করেন। স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের সেবা আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা রয়েছে।