রাজশাহীতে হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহীর এলিট কেয়ার ল্যাপারোস্কোপিক হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষায়িত লাইভ হিস্টেরোস্কোপিক সার্জারি বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ। এই আয়োজনটি ৬ জুলাই, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয় হাসপাতাল প্রাঙ্গণে, যা রাজশাহী জিপিও-এর বিপরীতে অবস্থিত।
সময়সূচী ও কার্যক্রম:
কর্মশালাটি শুরু হয় সকাল ৯ টা থেকে,
যেখানে প্রথমে ছিল সংক্ষিপ্ত উদ্বোধনী অধিবেশন ৯.০০ - ৯.১৫।
এরপর সকাল ৯.১৫ থেকে ১০.১৫ পর্যন্ত অনুষ্ঠিত হয় সার্জিক্যাল থিমভিত্তিক বক্তৃতা পর্ব।
সংক্ষিপ্ত চা বিরতির (১০.১৫ - ১০.৩০)
এরপর শুরু হয় মূল আকর্ষণ – লাইভ হিস্টেরোস্কোপিক সার্জারি সেশন যা দুপুর ১.৩০ পর্যন্ত চলে।
মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতির পর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় দফায় লাইভ সার্জারি পরিচালিত হয়।
অতিথি ও প্রশিক্ষকবৃন্দঃ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মেজর (অব.) লায়লা আরজুমান্দ বানু।
অনুষদের অন্যান্য গুণী সদস্যদের মধ্যে ছিলেন:
অধ্যাপক গুলশান আরা
অধ্যাপক ফাতেমা আশরাফ
ডা. অসীম কুমার সাহা
ডা. সাম রোজ পারভিন (রিংকু)
আয়োজক প্রতিষ্ঠান:
এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজক ছিলেন ডা. আ.ন.ম মোজাম্মেল হক,
এমবিবিএস, এফসিপিএস (সার্জারি),
সহযোগী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং
পরিচালক ও মালিক, এলিট কেয়ার ল্যাপারোস্কোপিক হাসপাতাল।
এ ধরনের আয়োজন চিকিৎসক ও সার্জনদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকবৃন্দ।