রাজডক - Rajdoc
Banolata-2023-03-09.gif
RR Properties

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ১৭ই জানুয়ারি ২০২৫
Share on

১২-০১-২০২৫

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ১৭ই জানুয়ারি ২০২৫

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে ১১ টা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা । আপনারা যারা বিভাগ অনুযায়ী মেডিকেলে ভর্তি জন্য ইতিমধ্যেই আবেদন সম্পূর্ণ করেছেন এবং ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় যে সকল কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহার ভেন্যুর ও সিট প্লান অবশ্যই আপনার জানা জরুরী। যেহেতু প্রবেশপত্র ভেন্যুর এর নাম উল্লেখ করা থাকে না তাই আপনাকে কেন্দ্র অনুযায়ী ভেন্যুকোথায় পড়বে তা জেনে নিতে হবে।

ভেন্যু জানার জন্য ধরুন আপনি ঢাকা মেডিকেল কলেজে কেন্দ্র হিসাবে নির্বাচিত করেছেন কিন্তু ঢাকা মেডিকেল কলেজের আসন ঢাকা বিশ্ববিদ্যালয় আশেপাশের যে কোন কলেজ হতে পারে এবং সেই সকল কলেজে গেলে আপনি সিট প্লান দেখতে পাবেন। তাই কেন্দ্র নির্বাচন করলেই হবে না অবশ্যই আপনাকে ভেন্যু কোথায় পড়েছে তাহা জানতে হবে। নতুবা নির্দিষ্ট দিনে ভর্তি পরীক্ষার সময় আপনি বিভ্রান্ত হতে পারেন । ভর্তি পরীক্ষার জন্য তাই আগে থেকে ভর্তির কেন্দ্র তালিকা কোথায় পড়বে তা আপনার আবেদনকৃত কেন্দ্রের ওয়েবসাইটে প্রবেশ করেই জেনে নিতে পারবেন। এছাড়াও আমাদের এখানে দেওয়া ভেন্যুর তালিকা থেকে আপনি সহজেই জেনে নিতে পারেন আপনার কেন্দ্রের সিট প্লান।

এই পাতাটি ৯০৬বার পড়া হয়েছে

স্বাস্থ্য প্রবন্ধ


17th April
বিশ্ব হিমোফিলিয়া দিবস

বিশ্ব হিমোফিলিয়া দিবস প্রতি বছর ১৭ এপ্রিল পালন করা হয় হিমোফিলিয়া ও অন্যান্য রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। এই দিনটি বিশ্ব হিমোফিলিয়া ফেডারেশনের (WFH) প্রতিষ্ঠাতা ফ্র্যাংক শ্ন্যাবেল-এর জন্মদিন উপলক্ষে পালন করা হয়। হিমোফিলিয়া একটি বিরল জেনেটিক রোগ, যেখানে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধতে পারে না। এর ফলে সামান্য আঘাতেও দীর্ঘ সময় রক্তপাত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো সঠিক রোগ নির্ণয়, উন্নত চিকিৎসা এবং আক্রান্তদের সহায়তা নিশ্চিত করা। বিশ্বজুড়ে নানা ধরনের প্রচারণা, সচেতনতামূলক কর্মসূচি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের উদ্যোগের মাধ্যমে এ দিনটি গুরুত্বের সাথে উদযাপন করা হয়।




যোগাযোগ
প্যারামেডিকেল রোড
লক্ষ্মীপুর, রাজশাহী
Email: info@rajdoc.com
a part of Rajshahi Hub